চাঁদপুর প্রেসক্লাব সম্পাদকের বাবার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা ও চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব উল্লাহ খানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মরহুমের প্রথম জানাজা চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে সকাল ১১টায় এবং দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি রঘুনাথপুর আদম খান বাড়িতে ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমর হাবিব উল্লাহ খানের রঘুনাথপুরস্থ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের প্রথম জানাজায় ইমামতি করেন আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. ইসমাইল হোসেন। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন ছারছীনা দরবারের জেলা প্রতিনিধি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।
জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আবুল হাসেম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাও. মো. আবদুর রহমান গাজী, মাও. অলিউর রহমান, মরহুমের জেঠাতো ভাই মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, ছোট ভাই মো. আকরাম খান ও মরহুমের একমাত্র ছেলে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
জনাব আলহাজ হাবিব উল্লাহ খান চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (মিশন রোড) উলফত কটেজে আবাসস্থল হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ছিলেন তিনি। চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদের কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি ছারছীনা শরিফের পীর ছাহেব কেবলার একজন মুরিদ ছিলেন। চাঁদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতে মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তাঁর মৃত্যুতে চাঁদপুরে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃত্বে অস্ত্র ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে মরহুমের মৃত্যুর খবর শুনে চাঁদপুর ছারছীনা পীর প্রতিষ্ঠিত চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আলহাজ হাবিব উল্লাহ খান গত সোমবার রাত সোয়া ১০টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষামন্ত্রীর শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা, বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিবউল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন তিনি একজন সৎ এবং ধর্ম পরায়ন স্বজ্জন ব্যক্তি ছিলেন। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এ শোক সইবার তৌফিক দান করেন।

জেলা প্রশাসকের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা ও বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

পুলিশ সুপারের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা ও বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

ইলশেপাড় পরিবারের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খানের মৃত্যুতে ইলশেপাড় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ব্যবস্থাপনা সম্পাদক হাজি হযরত আলী বেপারী, সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান, সহ-সম্পাদক মনির হোসেন, চীপ রিপোর্টার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান ও মাজহারুল করিম সুমন, সদর উপজেলা প্রতিনিধি মো. নূরে আলম খান ও আল-আমিন ছৈয়াল, হাজীগঞ্জস্থ বিশেষ প্রতিনিধি আলহাজ মো. ওয়ালী আহমেদ চিশতী, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নুরুন্নবী নোমান, মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মো. মনিরুল ইসলাম মনির, মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, হাইমচর ব্যুরো ইনচার্জ আব্দুর রহমান রিয়াদ, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, কচুয়া ব্যুরো ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহসান হাবীব সুমন, মতলব দক্ষিণ উপজেলা নিজস্ব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, ফরিদগঞ্জ উপজেলা নিজস্ব প্রতিনিধি নারায়ন রবিদাস, মো. মশিউর রহমান, আবু তালেব, আব্দুস ছোবহান লিটন, মো. মনির হোসেন ও রুহুল আমিন স্বপন, হাইমচর উপজেলা নিজস্ব প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, শাহরাস্তি উপজেলা নিজস্ব প্রতিনিধি মো. ইউছুপ আলী ও আবু মুছা আল-শিহাবসহ ইল্শেপাড় পরিবারের অন্যরা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

০৯ ফেব্রুয়ারি, ২০২২।