স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা, চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। তিনি সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনাব হাবিব উল্লাহ খানের বাসা চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (মিশন রোড) উলফত কটেজ। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী। চাঁদপুর বেগম জামে মসজিদ কমিটির সেক্রেটারীর দায়িত্বও পালন করেছেন তিনি।
চাঁদপুর প্রেসক্লাবের শোক : চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা, চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক : চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের বাবা, চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী, হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইলশেপাড় পরিবারের শোক : চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের বাবা, চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক ইলশেপাড় পরিবার। দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান এবং প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক-কর্মকর্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২২।
