চাঁদপুরে শ্রেষ্ঠ পুলিশ অফিসার আবু হানিফ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ১১তম বারের মতো পুরস্কার গ্রহণ করলেন সদর মডেল থানার এএসআই আবু হানিফ সুমন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এএসআই আবু হানিফ সুমনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর এএসআই আবু হানিফ সুমন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

০৮ ফেব্রুয়ারি, ২০২২।