সজীব খান
চাঁদপুর শহরতলীর বাবুরহাটে লকডাউন উপেক্ষিত হচ্ছে। ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। লকডাউনে বাজার ব্যবস্থাপনা কমিটির তৎপরতাও প্রশ্নবিদ্ধ! লকডাউনের সময়ও বাবুরহাটের প্রধান সড়ক জনসমাগম চোখে পড়ার মত।
এক সপ্তাহের লকডাউনের ৫ দিনে বাবুরহাট গিয়ে দেখা যায়, প্রধান সড়কটি যানবাহন ও জনসমাগমে পরিপূর্ণ। সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় অনেক ভোগান্তির কবলে পড়তে হচ্ছে। পিকআপ, ট্রাক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সড়কগুলো দখল করে রেখেছে। কাঁচা বাজার, মুদি দোকান, ঔষুধের দোকান খোলা থাকার যুক্তিযুক্ত কথা থাকলেও সব প্রকার দোকান খোলা থাকতে দেখা গেছে। যেখানে জনসাধারণকে ঘর থেকে বের হওয়ার বিষয়েও নির্ধারণ করে দেয়া হয়েছে। সেখানে বাবুরহাট বাজারের চিত্র উল্টো দেখা গেছে। লকডাউন মানাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা থাকলেও জনসাধারণ তা মানছে না, এমন চিত্র দেখা গেছে।
এদিকে চলাচলকারীদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় থাকাসহ অন্যান্য বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছেন না দেখা গেছে। বিশেষ করে রোববার (১৮ এপ্রিল) বাবুরহাট বাজারের দিন অলি-গলিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি এবং সরকারের আদেশ মান্য করার প্রবণতা ভেঙে শহরতলীর হাট-বাজারগুলোতে জনসমাগম বেড়েই চলছে। লকডাউনের সময় এমন চিত্র দেখে বাজার কমিটির দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বাজার কমিটি তাদের দায়িত্বে একেবারে উদাসীনভাবে পালন করছে বলে অভিযোগ রয়েছে।
১৯ এপ্রিল, ২০২১।
