স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার নতুন রাস্তা, মেরকাটিজ রোড, ৩নং কয়লা ঘাট, রকেট ঘাট, মাছ ঘাট, বড় স্টেশন, যমুনা রোড ও ক্লাব রোড এলাকায় চাঁদপুর মডেল থানার বিভিন্ন ইউনিট বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়।
আটকরা হলো- অন্তর, মিয়াদ, রাব্বি, নয়ন, পারভেজ, নয়ন দাস, সায়মন, মোরশেদ, ইমন, শাহিন ও সালাম।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অভিযান চলছে এবং চলবে। অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যার পরে স্কুল কলেজ পড়ুয়াদের রাস্তায় দেখলেই আটক করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহম্মেদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এদিকে শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মডেল থানার অভিযানে আটক ১১ কিশোর
