হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মো. নাছির উদ্দিন (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। রোববার (৮ নভেম্বর) বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাছির উদ্দিন ওই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বিকালে মো. নাছির উদ্দিন নিজ বসতঘরে সিলিং ফ্যানের (পাখা) সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান জানান, নাছির উদ্দিন নামক যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত যুবক বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
৯ নভেম্বর, ২০২০।