স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে
পুলিশ। এর মধ্যে সুমন মজুমদার ওরফে লেংটা সুমন রয়েছে।
অভিযান পরিচালনাকারী চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, ২০ জানুয়ারি রাতে ওয়ারেন্ট তামিলের মাধ্যমে শহরের গুণরাজদী পাওয়ার হাউজ এলাকা থেকে মধ্য গুণরাজদী এলাকার শরিফ খলিফাকে ২০২০ সালের জিআর ১২৬নং মামলায় গ্রেফতার করা হয়। এই মামলাটিতে শরিফ খলিফা ২শ’ ৫ পিস ইয়াবাসহ আটক হয়েছিল। ওই মামলায় সে জামিনে এসে পলাতক থাকায় ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
অপরদিকে বিশেষ ক্ষমতা আইনের ২০১৫ সালের দায়েরকৃত জিআর মামলায় ৩৪৫ এ গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে আদালতপাড়া এলাকার সুমন মজুমদার ওরফে লেংটা সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
৩নং কয়লা ঘাট এলাকা থেকে মোক্তার শেখ কে ২০২০ সালে জিআর মামলা ১৯ এর মাধ্যমে আটক করা হয়। পীর বাদশা মিয়া রোড মমিনপাড়া এলাকার সেলিম খান ও নাজমুন খানকে ২০২০ সালে ৪৭২ জিআর মামলায় গ্রেফতার করা হয়।
পশ্চিম বিষ্ণুদী এলাকা থেকে জি.আর ৪৭২/২০২০ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. হোসেন কাজীকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানা অফিসার মো. নাসিম উদ্দিনের নির্দেশমতে এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
২৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার
Post navigation
