ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষুদে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়ায় গত বুধবার গভীর রাতে এক ক্ষুদে ব্যবসায়ীর দোকানে লেগে পুরো মালামালসহ সব পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মাঝে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি গেছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ী মোস্তফা পরিবারের ৭ সদস্য নিয়ে এখন অসহায়।
মুদি দোকানী মোস্তফা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে হঠাৎ ডাক-চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি তার দোকান ঘরে আগুন জ¦লছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সব পুড়ে ছাঁই হয়ে যায়। মোস্তফার ৭ সদস্য বিশিষ্ট পরিবারটির একমাত্র এই দোকান আয়েই চলতো। সব হারিয়ে সে অসহায় হয়ে পড়ছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও ভাইস চেয়ারম্যান জি এস তছলিম ঘটনাস্থল পরিদর্শন করে মোস্তফাকে সরকারি সহায়তার আশ্বাস দেন।
২৪ জানুয়ারি, ২০২১।