স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাছঘাট ও ইলিশের বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এলাকায় এ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাছঘাট এলাকা সরেজমিনে অবলোকন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে জেলা প্রশাসক মাছ বাজার পরিদর্শন করেন। মাছের দাম ও চাঁদপুরের ইলিশ মাছের সরবরাহসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. রেফাত জামিল, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি রোটারিয়ান মো. আব্দুল বারী জমাদার, সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শবেবরাতসহ অনেকে।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মাছঘাট ও ইলিশ বাজার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
