ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ক্রিকেটার শামিমের শুভেচ্ছা বিনিময়

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের কৃতী সন্তান, ক্রিকেট বিশ^কাপে স্থান পাওয়া ক্রিকেটার শামিম মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম বলেন, ক্রিকেটার শামিম আমাদের উপজেলার একজন গর্বিত সন্তান। ক্রিকেটে তার দক্ষতায় বিশ^ ক্রিকেটে সে স্থান করে নিয়েছে। এটা এই উপজেলাবাসীর জন্য বিশাল প্রাপ্তি। আমরা আশা করি শামিম বিশে^র দরবারে আমাদের উপজেলাকে আরো আলোকিত করবে। তাকে অনুসরণ করে উপজেলার ক্রিকেট প্রেমীরা এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ওসি শহীদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
১৫ সেপ্টেম্বর, ২০২১।