চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
শিক্ষা ব্যবস্থায় জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূরকরণ, বেসরকারি শিক্ষকদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদান এর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করায় চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আনন্দ শোভাযাত্রা বের করে।
গতকাল সোমবার বিকেলে শহরের ছায়াবাণী মোড় এলাকা থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার প্রাঙ্গণে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ, অর্থ সম্পাদক ফয়জুল হক, সদর উপজেলা শাখার সভাপতি কানিজ বকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহমেদ, হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. আবুল খায়ের প্রমুখ।