শাহ্ আলম খান
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল শহরের মিশন রোড এলাকায় শাহী জামে মসজিদের পশ্চিম পাশে লেকের পাড়ে অবস্থিত অবৈধ স্থাপনা ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের পাড়ের সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় আকস্মিকভাবে পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ শহরের মিশন রোড এলাকায় আকস্মিক অভিযান করেন।
এসময় মিশন রোডের শাহী জামে মসজিদের পিছনে পশ্চিম পাশে লেকের পাড়ে ঐ এলাকার জুম্মন খান অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা করে ছোট ছোট দোকান নির্মাণ করে তা ভাড়া দেন। তাৎক্ষনিক মেয়রের নির্দেশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকিগুলো আগামি ৩ দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়ে আসেন।
এরপর পৌর মেয়র শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের পাড় সিএনজি স্ট্যান্ডে গিয়ে সেখানকার অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা মালিকদের ডেকে বলেন, শহরের সৌন্দর্য্য ও নান্দনিক স্থান এটি। তাই এ স্থান কে আরো সৌন্দর্য্য করার লক্ষ্যে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল অবৈধভাবে গড়ে তোলা সবাইকে আশ্বস্ত করে বলেন, আপনারা আমার নির্দেশনা অনুযায়ী এগুলো সরিয়ে নেন। আমি আপনাদের জন্য বিকল্প একটি স্থানের জন্য আপ্রাণ চেষ্টা করবো।
মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের কথা শুনে উপস্থিত সবাই অত্যন্ত খুশির সাথে তাদের নিজের স্থাপনাগুলো নিজেরাই সরিয়ে নেন। কিছু স্থাপনার মালিক না থাকার কারণে তাৎক্ষণিক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল পৌরসভার গাড়ি ডেকে ওই মালামালগুলো নিয়ে আসার নির্দেশ দেন।
উল্লেখ্য, নির্বাচিত হবার পর চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল জনস্বার্থে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন।
১৭ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মিশন রোড থেকে সিএনজি স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
