স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকালে শহরের নিশি বিল্ডিং এলাকায় কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসনের আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসকের কাছে গণপূর্ত অধিদপ্তর ভবন বুঝিয়ে দিয়েছে। ইতোপূর্বে এ ভবনের উদ্বোধন হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধারা ভবনটির দায়িত্ব নিতে রাজি হননি। ভবনে যে ছোট খাটো সমস্যা দূর করা হবে। এ ভবনেই হবে চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। রাগ, মান-অভিমান ভুলে ভবনে এসে আপনারা একত্রিত হয়ে আড্ডা দিবেন।
ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহীম, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ।
সভা শেষে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের শাশুড়ির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান।
১৮ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর
