সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আতশবাজির আয়োজন করে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সদর উপজেলার কালীভাংতি রালদিয়া চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিজস্ব কার্যালয়ে এ আতশবাজি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী মিয়া, এলাকা পরিচালক মো. ওমর ফারুক, ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, ডিজিএম মো. শাহিদুল ইসলাম, এজিএম মো. রহমতে সোবহান, এজিএম মো. ওমর ফারুক, এজিএম এমএস মালিক মো. ইয়াহিয়া, আরই মো. আবুল কালাম আজাদ, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. সেলিম আলদীন, জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, মিল্টন নাইডু, প্রানতোষ পাল, মো. মোশাররফ হোসেন, ওয়ারিং ইন্সপেক্টর মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
১৮ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আতশবাজি
