স্টাফ রিপোর্টার
চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ নৌকার সাথে বেঁধে রাখা হয়। পরে জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশ বৃদ্ধের লাশটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন জানায়, সকালে শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকার মেঘনার নদীর প্রবেশ মুখে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন প্রথমে নৌ পুলিশকে খবর দেয়।
এসআই ফজলুর রহমান জানান, আমরা খবর পেলে বড় স্টেশন মোলহেড থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশটির দেখে মনে হয়েছে কয়েকদিন ধরেই নদীতে ভাসমান ছিলো। মুখের সাদা পাকা দাড়ি দেখে মনে হচ্ছে বয়স হবে ৬০ হবে। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়ে নৌ-পুলিশ জানিয়েছে। তবে এখানো পর্যন্ত কোন নাম-পরিচয় জানা যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর মেঘনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
Post navigation
