এস এম সোহেল
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল চাঁদপুর মেডিকেল কলেজে লেকচারার হিসেবে যোগদান করেছেন। তিনি বুধবার (২৫ জানুয়ারি) ঐ কলেজে যোগদান করেন।
জানা যায়, গত ১২ জানুয়ারি ডা. এএইচএম সুজাউদ্দোলা রুবেলের চাঁদপুর মেডিকেল কলেজ (চাঁমেক) এর ফরেনসিক মেডিসিন বিভাগে লেকচারার হিসেবে পদায়িত হন। গত ২৪ জানুয়ারি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদ থেকে অব্যাহতি নেন তিনি। গতকাল চাঁদপুর মেডিকেল কলেজ (চাঁমেক) এ ফরেনসিক মেডিসিন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল বলেন, আমি অত্যন্ত আনন্দিত। ২০১৭ সালে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদানের পর থেকে যেভাবে চাঁদপুরবাসী ও সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া পেয়েছি, আগামিতেও পাবো।
উল্লেখ্য, ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল ২০১৭ সালে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে যখন সবাই ঘরবন্দি তখন ডা. রুবেল চাঁদপুরবাসীকে সেবা দিয়ে গেছেন।
ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের জন্মস্থান বরিশাল সদর উপজেলায়। তিনি ১ ছেলের জনক। তার স্ত্রী ডা. সাজেদা পলিন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন।
২৬ জানুয়ারি, ২০২৩।
