কচুয়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

কচুয়া ব্যুরো
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) কচুয়া উপজেলার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগকে কখনোই কোন নেতার ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশে ব্যবহার করা যাবে না। যেসব নেতা ছাত্রলীগকে দ্বিধা-বিভক্ত করতে চায় তাদের আপনারা সমর্থন করবেন না। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআর’র সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তরিকুল ইসলাম মুন্সী।
শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী নাসিম ও সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মজুমদারের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমির হোসেন, হাজি মো. মহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সরকার, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ফয়েজ উল্লাহ মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মাহবুবে রাব্বি মানিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান রেজাউল মাউলা হেলাল, কবির হোসেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। বিকেলে বিপুল দর্শকের উপস্থিতিতে ছাত্রলীগের আয়োজনে কনসার্ট পরিবেশন করা হয়।

২৬ জানুয়ারি, ২০২৩।