
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ অভিযান চালান। অভিযানে বড় স্টেশন মোলহেড এলাকা অবৈধ দোকান-পাটসহ স্থাপনা উচ্ছেদ করে ঐ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুরের এই স্থানটি পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীর সমাগম হয়। তাই এর প্রবেশ মুখ থেকে শুরু করে ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযানের জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, উজ্জ্বল হোসেন, নৌ-পুলিশের ওসি আবু তাহের খান, পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুল রহমান জহিরসহ স্থানীয়রা।
২৭ আগস্ট, ২০১৯।
