চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি বারী জমাদার, সম্পাদক শবে বরাত

এস এম সোহেল
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সমিতি অফিসে ৩টি বুথে তা অনুষ্ঠিত হয়। ২৮৭ ভোটের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ বছর ১২টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী ভোট যুদ্ধে নামে। নির্বাচনে সভাপতি পদে আ. বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক পদে হাজি মো. শবেবরাত সরকার জয়লাভ করেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় কার্যালয় পরিদর্শক মো. মোতালেব খান। এছাড়া আরো দায়িত্ব পালন করেন সমিতির অন্তবর্তীকালীন কমিটির সভাপতি সফি উল্যা হাওলাদার, সদস্য রফিকুল ইসলাক রফিক ভূঁঞা, ফয়সাল আহমেদ বাহার, নির্বাচন কমিটির সদস্য হাজী জালাল উদ্দিন বাবুল জমাদার ও আলমগীর হোসেন (জেলা সমবায় কার্যালয়ের পরির্দশক)।
নির্বাচনে সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয় আ. বারী জমাদার মানিক (চেয়ার)। তার নিকতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে আলহাজ মো. মিজানুর রহমান ভূঁইয়া কালু (ছাতা) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৪ ভোটে নির্বাচিত হন হাজি মো. শবেবরাত সরকার (মাছ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি মো. আনোয়ার হোসেন গাজী (গরুর গাড়ি) পেয়েছেন ৯৫ ভোট।
নির্বাচনে অন্যান্য পদের বিজয়ী প্রার্থীরা হলেন : সহ-সভাপতি পদে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. বাদশা মাল (দোয়াত-কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুনসুর বন্দুকসী (মোমবাতি) পেয়েছেন ১১৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন শাহজাহান বেপারী (খেজুর গাছ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল গাজী (ফুটবল) পেয়েছেন ৯২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মাইনুদ্দিন বেপারী (দেয়াল ঘড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর জমাদার (বটগাছ) পেয়েছেন ৯৭ ভোট।
৭টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- আ. খালেক বেপারী (১৯৭ ভোট), মো. সিদ্দিকুর রহমান (১৮২ ভোট), মো. ছানা উল্লাহ মিজি (১৭৮ ভোট), ওমর ফারুক চোকদার (১৫৯ ভোট), মো. ইয়াকুব খান (১৫৬ ভোট), মো. দাদন বেপারী (১৪৬ ভোট) ও শ্রীকৃষ্ণ চন্দ্র দে (১২৫ ভোট)। বিজিত প্রার্থীরা হলেন- মো. সুমন খান (১২৪ ভোট), মো. মাসুম মিয়া মাসুদ (১০১ ভোট) ও মো. রুহুল আমিন গাজী (১০১ ভোট)।
২৬ জানুয়ারি, ২০২১।