চাঁদপুর যুব ফাউন্ডেশনের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর যুব ফাউন্ডেশন ২০২০-২১ সালের ১ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা শেখ মো. হানিফ।
২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি নিম্নরূপঃ সভাপতি মো. দৌলত হোসাইন (শান্ত), সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন (শান্ত), সহ-সভাপতি একরাম হোসেন পুতুল, মো. মোয়াজ্জেম হোসেন, মো. মনজুর হোসেন, মো. সুজন গাজী, মো. মোবারক হোসেন বাবু। সাধারণ সম্পাদক শেখ মো. হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (মিলন), সুমন রায়, মো. মামুন ভূঁইয়া, মো. হুমায়ন পাটওয়ারী, মো. আলামিন, অর্থ সম্পাদক রানা সাহা, সাংগঠনিক সম্পাদক মো. বাদশা ভূঁইয়া, মো. শাহাজালাল খান রাসেল, রফিকুল ইসলাম শরীফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসনাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব চন্দ্র রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোক্তার খান, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার রুপা, সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো. ফারুক মোর্শেদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম যুবরান চৌধুরী শোভন, দপ্তর সম্পাদক সুমন ঢালী, কার্যকরী সদস্য- উজ্জ্বল হোসাইন (প্রতিষ্ঠাতা সভাপতি), সফিউদ্দিন বাবলু, সাইফুল ইসলাম আকাশ, সুমন চন্দ্র সাহা, মো. রিপন শেখ।
এ সময় সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন। পরে মিষ্টি মুখ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
১৮ নভেম্বর, ২০২০।