মুজিববর্ষে মতলবের একজন মানুষও গৃহহীন থাকবে না

............অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো
মুজিববর্ষে বাংলাদেশ তথা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার একজন মানুষও গৃহহীন থাকবে না জানিয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ভূমি অফিসের আওতাধীন ৬৫নং পালালোকদি মৌজার অন্তর্ভুক্ত মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন লোকজনকে পূনর্বাসনের লক্ষ্যে বরাদ্দকৃত ভূমি সরেজমিন পরিদর্শনকালে তিনি একথা বলেন।
নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিল যাতে এই ভূখণ্ডে ক্ষুধার্থ মানুষ, দারিদ্র্য মানুষ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, গৃহহারা, ভূমিহীন বঞ্চিত মানুষ তাদের তিনি আশার বাণী শুনিয়েছেন।
এ সময় তিনি আরো বলেন, আর সেই জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু নিজে জানতেন তার কোন পদক্ষেপ নিতে হবে। সময়ের সঙ্গে কোন কথাটা প্রয়োজন, কতটুকুু প্রয়োজন কোথায় থামতে হবে এসব কিছু ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এ সময় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেংগারচর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ নভেম্বর, ২০২০।