চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রো. বিশ্বজিৎ সাহার ঠাকুরমা’র পরলোকগমন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রো. বিশ্বজিৎ সাহার ঠাকুরমা বাসনা বালা সাহা (৯৫) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাসনা বালা সাহা তার একমাত্র ছেলে চাঁদপুর পুরাণবাজারের ব্যবসায়ী জহরলাল সাহার ঘোষ পাড়াস্থ বাসায় মারা যান।
মৃত্যুকালে বাসনা বালা সাহা একমাত্র ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে চাঁদপুর পৌর মহাশ্মশানে বাসনা বালা সাহাকে দাহ করা হয়।
শোক প্রকাশ
চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রো. বিশ্বজিৎ সাহার ঠাকুরমা বাসনা বালা সাহার পরলোকগমনে শোক প্রকাশ করেছেন চাঁদপুর রোটারী ক্লাবের পার্টনার-ইন-সার্ভিস কমিটির (চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাব) চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন ও পার্টনার ইন-সার্ভিস কমিটির (চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব) চেয়ারম্যান রোটা. নাজিম উদ্দিন এমিলসহ চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ। তারা প্রয়াতের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।