চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২০-২১ রোটাবর্ষে ক্লাবে সভাপতির দায়িত্ব পালন করবেন রো. সুদীপ সরকার এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রো. কুলদীপ মালাকার।
গত ২০ মার্চ চাঁদপুর রোটারী ভবনে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের বোর্ডসভায় তারা নির্বাচিত হন। ঐ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রো. নিশান সাহা। ২০২০-২১ রোটাবর্ষের সভাপতি-সচিব নির্বাচনসহ সভায় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল, নির্বাচিত সভাপতি (২০২০-২১) রোটারিয়ান নাসির খান, পার্টনার-ইন-সার্ভিস কমিটি (চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাব) এর চেয়ারম্যান রোটারিয়ান অ্যাড. পলাশ মজুমদার, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান শাহিন আক্তারসহ চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।