জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে মন্দিরে মন্দিরে স্যনেটিশন সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার
পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে করোনা ভাইরাস প্রতিরোধে স্যানেটিশন সামগ্রী বিতরন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের ১৫টি মন্দিরে এসব সামগ্রী বিতরণ করা হয়। মন্দিরগুলো হলো- কালিবাড়ি মন্দির, অযাচক আশ্রম, গোপাল জিউর আখড়া, পালপাড়া দূর্গা মন্দির, স্বর্ণখোলা সন্তুষি মায়ের মন্দির, হরিসভা মন্দির, রাম ঠাকুর দোল প্রাঙ্গণ, গৌরনিতাই আখড়া, দাসপাড়া দূর্গা মন্দির, গুয়াখোলা মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও বেস্টপ চার্জ।
কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি অতনু সাহা, ছাত্র ঐক্য পরিষদ সদস্য শুভ সাহা প্রমুখ।