স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি’র সহধর্মিণী বেগম হাফসা মজুমদার গত ১৬ মে দুপুর আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)।
বেগম হাফসা মজুমদারের মৃত্যুতে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ ও ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
২৫ মে, ২০২১।
