স্টাফ রিপোর্টার
গণমাধ্যমে রেলওয়ের জমি দখল করে ঘর শিরোনামে সংবাদ প্রকাশের পর চাঁদপুর রেলবিভাগ নড়েচড়ে বসেছে। তাৎক্ষণিক ঘর নির্মাণকারী ৪ জনের বিরুদ্ধে এসএই (কার্য) চাঁদপুর আবদুন নুর রেলওয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অভিযোগের একটি অবহিতকরণ কপি দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. হুমায়ুন কবির খান, মো. আবুল হোসেন, শামসুন নাহার দীপা, নাজমা বেগম চাঁদপুর পৌরসভা ৬নং ওয়ার্ড সংঘবদ্ধ চক্র ১ হাজার ১শ’ ২৫ বর্গফুট পরিমাপের একটি সেমিপাকা ঘর রেলওয়ের বকুলতলা এলাকার জমিতে নির্মাণ করছেন। ঐ স্থান সরেজমিনে পরিদর্শন করে অবৈধ নির্মাণ কাজ বন্ধকরণসহ অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ করেন আবদুন নুর।
সোমবার (২৮ জুন) বিকেলে রেলওয়ে থানার ওসি মুরাদ উল্যাহ বাহার, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক সাধন চন্দ্র নাথ ও রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা খোরশেদ আলমকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৯ জুন, ২০২১।
