স্টাফ রিপোর্টার
চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাসার। এ সময় তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে ভাল শিক্ষা ও বিদ্যা অর্জন করে। পরবর্তীতে আরো উচ্চ শিক্ষা অর্জন করে আজ দেশের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি বয়স আজ ৩৬ বছর পার করে যাচ্ছে। যে শিশু শিক্ষার্থীটি এ বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী ছিল। সে শিক্ষার্থী আজ ৩৬ বছরে পা রেখেছে। সে সংসার জীবন শুরু করে আজ একজন অভিভাবক।
তিনি পিইসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ তোমরা যারা শিক্ষার্থী একদিন তোমরা ও শিক্ষা অর্জন করে বড় হয়ে উচ্চ শিক্ষা অর্জন করে একজন দায়িত্বশীল ব্যক্তি হবে। তোমরাও এ দেশ পরিচালনার দায়িত্ব নিবে। তাই ভাল করে লেখাপড়া করতে হবে। ভাল শিক্ষা অর্জন করে তোমরা ভাল ফলাফল অর্জন করবে।
গতকাল শনিবার বিকেলে শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বথাগুলো বলেন।
বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফ হোসাইনের পরিচালনায় অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটা. কাজী শাহাদাত, অ্যাড. দেবাশীষ কর মধু, হাজি মো. মাহবুবুর রহমান টিটিই, সাংবাদিক মোহাম্মদ শওকত আলী, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার মো. সেলিম রেজা প্রমুখ।
কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলওয়ে জিলানী জামে মসজিদের ইমাম মাও. মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম, শিক্ষক রাবেয়া আক্তার, নাজমা বেগম, লক্ষী রানী, আয়েশা আক্তার, মোর্শেদ খান জয়, জয়নব, জনি চন্দ্র দাশ।
পরে পিইসি পরীক্ষার্থী প্রত্যেকের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র আল-আমিন সানী, গীতা পাঠ করেন ৩য় শ্রেণির ছাত্র রাজকর দ্বীপ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ওয়ারিয়া বিনতে কামরুল, গোলাম রাসুল (আর-রাজি)। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৪র্থ শ্রেণির ছাত্রী আফরোজা আক্তার ও আমির আবরার জাওয়াদ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ
