চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারী আজিজ দেওয়ানের রোগমুক্তি কামনা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি আ. আজিজ দেওয়ান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার কাঁধে নিউরোলজিক্যাল অপারেশন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাঁধে নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন।
আ. আজিজ দেওয়ানের বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। আ. আজিজ দেওয়ানের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন সমিতির পরিবেশ বিষয়ক সম্পাক ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মো. জাকির হোসেন বেপারী।

০৪ জুলাই, ২০২১।