মনিরুল ইসলাম মনির
সারাদেশের মতো মতলব উত্তরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। লকডাউনের ৩য় দিন উপজেলা জুড়ে ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মত।
শনিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হয়নি। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় ১৪টি মামলায় ১৪ হাজার ৭৫০ টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মরাদোন, দাশের বাজার, নিশ্চিন্তপুর, বাংলা বাজার, ভাইগারচর, শ্রীরায়েরচর, গজরা বাজার, রাঢ়ীকান্দি, নবুর কান্দি, নাউরী বাজার, ইসলামিয়া মার্কেট (নতুন বাজার), আমিরাবাদ বাজার, জনতা বাজার ও মতলব সেতুসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সাথে থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালসহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
০৪ জুলাই, ২০২১।
