স্টাফ রিপোর্টার
বাবাহারা এক নারীর বিয়েতে আর্থিক সহযোগিতা করেছে চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে চাঁদপুর শহরের পুরাণবাজারের অসহায় মায়ের হাতে ঐ অনুদান তুলে দেন ক্লাব ট্রেইনার রোটা. পিপি তমাল কুমার ঘোষসহ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, এসিস্টেন্ট গভর্নর রোটা. পিপি মো. নাসির খান, ভাইস-প্রেসিডেন্ট রোটা. অ্যাড. পলাশ মজুমদার, সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, সেক্রেটারী ইলেক্ট রোটা. উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. নাজিমুল ইসলাম এমিল, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল) রোটা. অ্যাড. শাহাদাত হেসেন, বুলেটিন এডিটর রোটা. মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সদস্য রোটা. কাজী নাইমুল হক জীবন, রোটা. রেদওয়ান রহমত উল্লাহ, রোটা. মো. সাইফুল ইসলাম, রোটা. মো. মাইনুদ্দীন প্রমুখ।
২৮ আগস্ট, ২০২২।
