স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে স্থানীয় বেদে সম্প্রদায়ের মানুষদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়। বুধবার (১৫ জুলাই) সকালে ক্লাব প্রাঙ্গণে বেদেদের মাঝে চাল, ডালসহ অন্যান্য খাবার ও মাস্ক বিতরণ করেন রোটারিয়ানবৃন্দ।
এসময় চাঁদপুর রোটারী ক্লাবের প্রেডিডেন্ট রোটা. নাসির উদ্দিন খান, পাস্ট প্রেডিডেন্ট রোটা. কাজী শাহাদাত, পাস্ট প্রেডিডেন্ট রোটা. তমাল কুমার ঘোষ, পাস্ট প্রেডিডেন্ট রোটা. প্রফেসর জাকির হোসেন, পাস্ট প্রেডিডেন্ট রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, ইমেডিয়েট পাস্ট প্রেডিডেন্ট রোটা. শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল, ভাইস-প্রেসিডেন্ট রোটা. শাহেদুল হক মোর্শেদ ও রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সেক্রেটারী রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, জয়েন্ট-সেক্রেটারী রোটা. উজ্জল হোসাইন, ট্রেজারার রোটা. মাহবুবুর রহমান সুমন, ডিরেক্টর রোটা. নাজিমুল আলম এমিল এবং রোটা. গোপাল চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
১৫ জুলাই, ২০২০।
