ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বন্ধুদের সাথে ইলিশ মাছ খেয়ে গিয়ে সড়ক দুর্ঘটনায় আসিফ নামের এক কিশোর নিহত হয়েছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ছোট ছেলে আসিফ (১৯) বৃহস্পতিবার (১৬ জুলাই) মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যায়।
আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে ইলিশ মাছ খাওয়ার জন্য বাড়ি থেকে ৩টি মোটর সাইকেলে ৬ বন্ধু চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় যায়। সবাই মিলে সেখানের রেস্টুরেন্টে তাজা ইলিশ মাছ খেয়ে বাড়ির দিকে রওয়ানা হয়। ফরিদগঞ্জে আইলের রাস্তার মাথায় এসে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে আছড়ে পড়ে।
সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
১৬ জুলাই, ২০২০।
