স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের শুক্রবারের দাতব্য চিকিৎসালয়টি আবারো চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গত ২৫ সেপ্টেম্বর বাদজুমা এ চিকিৎসালয়টি চালু করা হয়। অনূর্ধ্ব-১২ বছরের শিশুদের এ চিকিৎসালয়টি তিন যুগের বেশি সময় ধরে চললেও করোনার কারণে গত ক’মাস বন্ধ ছিলো।
প্রতি শুক্রবারের এ দাতব্য চিকিৎসালয়টি এখন থেকে নিয়মিত চালু থাকবে বলে ক্লাবের সভাপতি রোটারিয়ান নাসির উদ্দিন খান ও সচিব রোটারিয়ান অ্যাড. নজরুল ইসলাম জানিয়েছেন।
১১ অক্টোবর, ২০২০।
