তৃষ্ণার্ত নারী ভোটারদের জন্য পানির ব্যবস্থা করলেন জিল্লুর রহমান জুয়েল

সজীব খান

মানুষ বাঁচে কর্মে, বয়সে নয়। এমন প্রবাদের বাস্তব প্রতিফলন দেখালেন চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। শনিবার (১০ অক্টোবর) নির্বাচনের দিন তিনি এক উজ্জ্বল মানবতা স্থাপন করলেন। উপস্থিত সবাইকে ভ্রাতৃত্ববোধ শিখিয়ে দিলেন।

গতকাল শনিবার প্রচন্ড তাপদাহে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বেলা ১১টায় দিকে পৌরসভার ১৩নং ওয়ার্ডের চাঁদপুর শিশু পরিবার মহিলা কেন্দ্রে এসে শত-শত মা-বোন লাইনে দাঁড়িয়ে তৃষ্ণার্ত হয়ে পড়লে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নিজ উদ্যোগে সবাইকে মিনারেল পানির ব্যবস্থা করে দেন।

এ সময় তিনি দায়িত্বরত নৌকার প্রতিনিধিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা যেন পানি থেকে বঞ্চিত না হয় সেদিকে বেশি খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

বিষয়টি কেন্দ্রের ভেতরে অবস্থানরত সাংবাদিক, বিভিন্ন প্রার্থীদের এজেন্টসহ সবার দৃষ্টি আকর্ষণ করে। অ্যাড. জিল্লুর রহমান জুয়েল যেন বিজয়ের আগেই মানবসেবায় নিজেকে বিলিয়ে দিলেন। উপস্থিত সবাই অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে এ ধরনের মানবতার জন্য তাকে ধন্যবাদ জানান।

১১ অক্টোবর, ২০২০।