চাঁদপুর রোটারী ক্লাবের ২০২১-২২ রোটারী বর্ষের কমিটি গঠন

সভাপতি শাহেদুল হক মোর্শেদ, সম্পাদক অ্যাড. পলাশ মজুমদার

প্রেস বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২১-২২ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর ক্লাবের সভাপতি রোটা. নাছির উদ্দিন খান, পিএইচএফ-এর সভাপতিত্বে ও ক্লাব সচিব নজরুল ইসলামের পরিচালনায় ৪র্থ বোর্ড সভায় সব সিনিয়র রোটারিয়ান ও কার্যকরী সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন- রোটা. শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম ও সেক্রেটারী রোটা. পলাশ মজুমদার আরএফএসএম। সেই সাথে ২০২২-২৩ রোটারী বর্ষের প্রেসিডেন্ট হিসেবে রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, আরএফএসএমকে নির্বাচিত করা হয়।
রোটারীর নিয়মানুযায়ী প্রতি বছর ডিসেম্বর মাসে ক্লাবের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় ক্লাবের এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কমিটি ২০২১ সালের জুলাই মাসের ১ তারিখে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন এবং এর আগে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে।
উল্লেখ্য, নতুন সভাপতি রোটা. শাহেদুল হক মোর্শেদ, আরএফএসএম এই ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি, এক্স রোটার‌্যাক্টর ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। এছাড়া সম্পাদক অ্যাড. পলাশ মজুমদার, আরএফএসএম চাঁদপুর জেলা জজ কোর্টের সহকারী পিপি, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতিসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ, আরএফএসএম, রোটা. অধ্যাপক জাকির হোসেন আরএফএসএম, ৫০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, পিএইচএফ, রোটা. পিপি আলহাজ মো. হাফিজ মিয়া, পিএইচএফ, রোটা. অ্যাড. ইকবাল-বিন-বাশার পিএইএচএফ, সহ-সভাপতি খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী মো. মোস্তফা পিএইএচএফ, রোটা. উজ্জ্বল হোসাইন আরএফএসএম, ট্রেজারার রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, ডিরেক্টর রোটা. হীরেন্দ্র দেবনাথ পিএইচএফ, রোটা. মো. রফিকুল ইসলাম, রোটা. নাজিুমল ইসলাম এমিল, রোটা. গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, চীফ সার্জেন্ট রোটা. সাব্বির আজম, সার্জেন্ট রোটা. অ্যাড. শাহাদাত হোসেন আরএফএসএম, রোটা. মো. জুয়েল হাসান, রোটা. মাহবুবুর রহমান সেলিম আরএফএসএম প্রমুখ।
০৬ ডিসেম্বর, ২০২০।