স্টাফ রিপোর্টার চাঁদপুর লঞ্চঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর মেরিন সেফটি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।
এসময় চাঁদপুর-পট্টি নৌপথে চলাচলকারী এমভি শাহ আলী প্লাস লঞ্চে নিরাপত্তা সামগ্রী না থাকায় ৫ হাজার টাকা ও এমভি রফ রফ-২ লঞ্চের বিরুদ্ধে ২ টি ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রফরফ লঞ্চের দ্বিতীয় শ্রেণির মাস্টারের সনদ মেয়াদোতীর্ণ হওয়ায় ৫ হাজার টাকা ও অতিরিক্ত যাত্রি বহনের দায়ে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকা থেকে চাঁদপুর ঘাটে আসা মিতালী-৭ লঞ্চের কেন্টিনে ফ্রিজে রান্না করা ও কাঁচা মাছ একত্রে রাখায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা এবং ইঞ্জিন কক্ষে কাপড় রাখায় আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি লঞ্চ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার না করার কারণে ১৫ যাত্রীর কাছ থেকে ৩শ’ টাকা হারে ৪ হাজার ৫শ’ টাকা অর্থ দণ্ড আদায় করা হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব প্রিন্স অব রাসেল লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া বিআইডব্লিউটিএ ক্যান্টিনের নোংরা পরিবেশ পাওয়ায় জরিমানা করা হয়।
০৯ আগস্ট, ২০২০।