বন্যাকবলিত ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাবিবুর রহমানের

আবু তালেব সরদার
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হাবিবুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব বালিথুবা সিআইপি বাঁধের বাইরে ও ভিতরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি বালিথুবা পূর্ব ইউনিয়নের চাঁদপুর সেচপ্রকল্প বাঁধের বাইরের ইসলামপুর গ্রামসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন। পরে তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর মাদ্রাসার এতিম ও চান্দ্রা দরবার শরীফে এতিমদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি সকদিরামপুর কমিউনিটি ক্লিনিক ও সকদিরামপুর গ্রামের বাঁশতলীর এলাকার দুর্দশাগ্রস্ত দাসবাড়ির কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীকে নিয়ে পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিথুবা পশ্চিম ইউপির চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটওয়ারী ও বালিথুবা পূর্ব ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী, চান্দ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবীব নেভী, ইউপি আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মিয়াজী প্রমুখ।
০৯ আগস্ট, ২০২০।