স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ট্রাক রোডের বটতলা এলাকার আলতাফ হোসেন চৌধুরীর নার্গিস ভিলার নিচতলায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে।

এসময় ফ্ল্যাট বাসার ভ্যানটেলিটর ভেঙে ল্যাপটপ, দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ২৬ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলের কোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিবরণে ভাড়াটিয়া ফরিদ আহমেদ জানান, মঙ্গলবার সকালে গুণরাজদী পাটওয়ারি বাড়িতে স্ব-পরিবারে আমরা বেড়াতে যাই। মাগরিবের পর বাসায় এসে দেখি ভ্যানটেলিটর ভাঙ্গা এবং স্টীলের আলমারি খোলা। এসময় আলমারিতে থাকা ল্যাপটপ, দেড় ভরি ওজনের স্বর্নালঙ্কার ও নগদ ২৬ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর মডেল থানার এসআই সাধন।
এদিকে চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ বটতলা এলাকায় দিনে-দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
২০ জানুয়ারি, ২০২১।
