হাজীগঞ্জে পত্রিকা বিলিকারকদের কম্বল দিলেন ইউএনও

এস.এম চিশতী
হাজীগঞ্জে পত্রিকার বিলিকারকদের জন প্রতি দুইটি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ উপহার (কম্বল) দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপস্থিত ১৮ জন পত্রিকা বিলিকারকের হাতে মোট ৩৬টি কম্বল তুলে দেন তিনি।
কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, দৈনিক কালেরণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এনায়েত মজুমদার, দৈনিক ইল্শেপাড়ের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরও উপজেলায় কর্মরত ¦ পত্রিকা বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। তারই ধারাবাহিকতায় এবারো তিনি তাদের পাশে দাঁড়ান। এছাড়া রাত-বিরাতে ঘুরে ছিন্নমূল, অসহায় ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির শরীরের কম্বল জড়িয়ে দেন ইউএনও।
২০ জানুয়ারি, ২০২১।