চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

শাহ্ আলম খান
চাঁদপুর শহরে স্বাস্থবিধি না মেনে অযথা ঘোরাঘুরির এবং মাস্ক না পরায় ৬ জন ব্যক্তিকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ জুন) সকাল ১১টা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নির্দেশনার চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে মাস্কের উপর অভিযান পরিচালনা করে ৬ মামলায় ২ হাজার ১ শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একইসাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

২৮ জুন, ২০২১।