সজীব খান
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর ২০২১-২০২২ সালের নতুন কমিটি গঠনে রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নিউ মার্কেটের ২য় তলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি লায়ন মো. জিকরুল আহসানের সভাপতিত্বে এবং খোরশেদ আলম বাবুলের পরিচালনায় ক্লাবের সদস্যদের মাঝে বার্ষিক হিসাব ও প্রতিবেদন তুলে ধরা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিমকে সভাপতি, লায়ন আরমান চৌধুরী রবিনকে সাধারণ সম্পাদক এবং লায়ন মো. ফয়সাল আহমদকে কোষাধ্যক্ষ করে ২০২১-২০২২ সালের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেনঃ আইপিপি লায়ন জিকরুল আহসান, ১ম সহ-সভাপতি কিশোর সিংহ রায়, ২য় সহ-সভাপতি লায়ন মো. খোরশেদ আলম বাবুল ও ৩য় সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল।
২৮ জুন, ২০২১।
