স্টাফ রিপোর্টার
বৈশ্বিক করোনা মহামারির তৃতীয় ধাপের কঠোর লকডাউনে চাঁদপুর শহরে হোটেল-রেস্তোরাঁর কর্মচারীরা সম্পূর্ণভাবে কর্মহীন হয়ে পরেছিল। সরকার লকডাউন তুলে নিলে হোটেল মালিক ও কর্মচারীদের মাঝে প্রাণ ফিরে এসেছে। কর্মচারীরা আগের মতো কাজে যোগদান করে আনন্দ প্রকাশ করেছে।
চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির কয়েকজন প্রতিনিধির সাথে কথা হলে তারা জানান, করোনা মহামারিতে তাদের ব্যবসার অনেক লোকসান হয়েছে। একের পর এক লকডাউন সরকার দিচ্ছে। তার উপর জেলা প্রশাসনের শর্তসাপেক্ষে আমাদের দোকান পরিচালনা করতে হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু মাত্র পার্সেল বিক্রির নির্দেশ ছিল। ক্রেতারা পার্সেল কম নেয়। তারা চায় দোকানে বসে খেতে চায়। ১১ আগস্ট লকডাউন শিথিল হওয়ায় ক্রেতা সমাগম বেড়েছে। আমরা কিছুটা স্বাচ্ছন্দে দোকানদারি করছি। তাছাড়া আমাদের দোকানে যেসব কর্মচারি আছে তারাও আনন্দের সাথে দোকানে কাজ করছে।
২৩ আগস্ট, ২০২১।
