
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সমিতি সফলভাবে এগিয়ে চলেছে। আমরা এভাবেই একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমিতির কার্যক্রম এগিয়ে নিবো। মনে রাখবেন আমরা ভালো থাকলেই সংবাদপত্র ভালো থাকবে। তাই আমাদের নিজেদেরও সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে।
চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সাধারন সম্পাদক জসীম মুন্সীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, প্রচার সম্পাদক রনি বেপারী, দপ্তর সম্পাদক আবু বাশার, অর্থ সম্পাদক রনজিত সাহা, সহকারী অর্থ সম্পাদক জামাল পাটওয়ারী প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
