সজীব খান
চাঁদপুর সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তাকে দায়িত্ব হস্তন্তর করেন। এর আগে সোমবার নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে উপজেলা প্রশাসন ও সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিবরা।
সানজিদা শাহনাজ ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে রাজবাড়ি সদরের এসিল্যান্ড যোগ দান করেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
সানজিদা শাহনাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান ও মা মনজুরা মজিব। সানজিদা শাহনাজ এক ভাই ও এক বোনের মধ্যে ছোট।
নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, আমার একটাই লক্ষ্য, তা হচ্ছে, চাঁদপুরের সবার সাথে সমন্বয় করে সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। চাঁদপুরে আগের ইউএনওরা যেভাবে সবার সাথে সুসম্পর্ক রেখে কাজ করেছেন, আমিও সেভাবেই কাজ করবো। এজন্য আমি সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।
৩০ ডিসেম্বর, ২০২০।
