চাঁদপুর সদরের ৯ ইউপিতে নৌকা জয়ী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামপুরে আল-মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডীতে ইমাম হাসান রাসেল গাজী নৌকা মার্কায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যার ফলে ওই দুই ইউনিয়ন সাধারণ ইউপি ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ভোটগ্রহণ হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বেসরকারিভাবে ৭ ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী নাছির উদ্দিন খান শামীম ১১,৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অজিউল্লা সরকার (হাতপাখা) পেয়েছেন ১,৫১১ এবং স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম (আনারস) পেয়েছে ৭৭৮ ভোট।
আশিকাটি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বিল্লাল হোসেন পাটওয়ারী ৬,৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ গাজী হাত পাখা প্রতীকে ৩,৬২৪ ভোট এবং দেলোয়ার হোসেন খান চশমা প্রতীকে ৯২৩ ভোট পেয়েছেন।
শাহমাহমুদপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ৫,৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী স্বপন মাহমুদ টেলিফোন মার্কা পেয়েছেন ৪,৪১৫, রফিকুল ইসলাম (আনারস) ২,১৩১ ভোট ও মো. শাহ জামান গাজী (হাতপাখা) ৯৪২ ভোট।
মৈশাদী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মো. নুরুল ইসলাম ৭,০৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মো. সালেহ আনারস প্রতীকে ৪৭০ ভোট, আজহারুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩৫৭ ভোট পেয়েছেন।
বাগাদী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মো. বেলায়েত হোসেন ৮,৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বরকত উল্লা খান চশমা প্রতীকে ৩,২৭৯ ভোট ও নেয়ামত উল্লা (হাতপাখা) ১,১৭৯ ভোট, মানিক মিয়া আনারস প্রতীকে ৫৩২ ও মুনসুর বেপারী হোলাপ ফুল প্রতীকে ১৬১ ভোট পেয়েছেন।
বালিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী রফিকুল্যা পাটওয়ারী ৭,৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ঢালী (টেলিফোন) ২,৫২০, মাসুদ রায়হান (চশমা) ২,২৫৫, মাও. নুরুদ্দিন (হাতপাখা) ১,৯০০, জাহাঙ্গীর (আনারস) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চান্দ্রা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারী ৯,৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে আবাব্দুর রহমার বেপারী ২,৯৩৫ ভোট, মকবুল ঘোড়া প্রতীকে ১৬৩ ভোট ও মুজিবুর রহমান মিয়াজী হাতপাখা প্রতীকে ২,১৪১ ভোট পেয়েছেন।

১২ নভেম্বর, ২০২১।