নৌকায় ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো
আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। তবে প্রচারণায় এগিয়ে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর উপজেলার কলাকান্দা, ফরাজীকান্দি, জহিরাবাদ, গজরা, ষাটনল ইউনিয়নে নৌকার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
কলাকান্দায় নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা, ফরাজিকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জহিরাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, গজরা ইউনিয়নে নৌকার প্রার্থী শহীদ উল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকারের পক্ষে ঘুরে-ঘুরে মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
এসময় মিজানুর রহমান জানান, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি। আজ কলাকান্দা ইউনিয়ন, ফরাজিকান্দি ইউনিয়ন, গজরা, জহিরবাদ ও ষাটনলসহ কয়েকটি ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছি। বিভিন্ন বাজারে, দোকানে-দোকানে নৌকার পক্ষে একাধিক কর্মী নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
তিনি বলেন, সাধারণ জনগণের কাছে একটাই কথা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকাকে সব জায়গায় বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য মাঠে আছি, কাজ করে যাবো।

১২ নভেম্বর, ২০২১।

মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা করে ভোট প্রার্থনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।