চাঁদপুর সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মাদক নিয়ন্ত্রণের নামে অযথা মানুষকে হয়রানি করা যাবে না

সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান মো. কাশিম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, রামপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান তার বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে অযথা মানুষকে হয়রানি করা যাবে না। যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে। এ বিষয়গুলো মাথায় নিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী ন্যায়সংগত সব কাজ করতে পারে, আমরা পরি না। কারণ, আমরা জনপ্রতিনিধি। চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় দিয়ে বিভিন্ন চালানে ইয়াবা যায়। সে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। চুরি-ছিনতাই বন্ধ করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপর আমি সন্তুষ্ট না। বিভিন্ন টোল আদায়ের বিষয়ে চার্ট করে দিতে হবে। যারা আইন-শৃঙ্খলার সাথে জড়িত তাদের একটু ভালোভাবে সহযোগিতা করলে দ্রুত আপরাধ কমে আসবে। আপনারা আমাদের সেবার মান একটু বাড়িয়ে দেন।
ইউএনও সানজিদা শাহনাজ বলেন, চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করা হচ্ছে। বাল্য বিয়ে বন্ধ করার জন্য সব চেয়ারম্যান সঠিকভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করতে ইউনিয়নের কাজীদের নিয়ে বসতে হবে। যেসব কাজী বাল্য বিয়ে করাচ্ছে তাদের সাজা দিলে বাল্য বিয়ে বন্ধ হবে।
তিনি আরো বলেন, জন্ম নিবন্ধনের বিষয়ে চেয়ারম্যানদের সচেতন হতে হবে। জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো-কমানোর বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। সহজে জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কিংবা কমানো যাবে না। জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে সবাইকে উৎসাহী করতে হবে। তাদের অভিনন্দন বার্তা পাঠালে জন্ম নিবন্ধন করতে মানুষ উৎসাহ হবে।
তিনি বলেন, ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিষয়গুলো কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। ইউপি চেয়ারম্যানরা প্রশাসনের চোখ, যত্রতত্র মাটি কাটা যাবে না। নিজের জমি হলেও মাটি কাটা যাবে না। এ বিষয়গুলো সবাইকে জানাতে হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২১।