ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জের উন্নয়নে সবার পরামর্শ নিয়েই কাজ করবো
………… অ্যাড. জাহিদুল ইসলাম

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন পর সরাসরি ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে প্রাণবন্ত আলোচনায় মাসিক সভা সম্পন্ন হয়। একই সময় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, এই উপজেলাটি একটি শান্তিপ্রিয় উপজেলা। উপজেলায় বড় ধরনের সমস্যা নাই বললেই চলে। তবে মাদক এবং অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সবার সার্বিক সহযোগিতায় মাদকসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব। উপজেলার উন্নয়নে সবার পরামর্শ নিয়েই আমি কাজ করে যাবো।
সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ওসি শহীদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপজেলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
১৫ সেপ্টেম্বর, ২০২১।