চাঁদপুর সদরে শিক্ষা অফিসার সাইদা আলমের যোগদান

সজীব খান
চাঁদপুর সদর উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে সাইদা আলম যোগদান করেছেন। মঙ্গলবার (২ মে) তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
সাইদা আলম এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। যোগদানের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে কুশল বিনিময় করেন।
সাইদা আলম ১৯৮৬ সালে নোয়াখালী সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার ২ ভাই ও ৫ বোন। তার পিতা মৃত রফিকুল আলম ও মা মৃত মুরশিদা আলম। তিনি এখনো অবিবাহিত।
নবাগত শিক্ষা অফিসার সাইদা আলম জানান, এই উপজেলায় যতদিন দায়িত্বে থাকবো ততদিন সততা ও নিষ্ঠার সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। সরকারের নতুন শিক্ষানীতি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো এগিয়ে নিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবো। শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তুলবো।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা এবং ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভাব প্রসারিত করতে হবে।
মঙ্গলবার উপজেলা বিভিন্ন শিক্ষক সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানরা নবাগত শিক্ষা অফিসার সাইদা আলমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত করেন। উপজেলা শিক্ষার মানোন্নয়নে তিনি সদর উপজেলার সব শিক্ষক, ম্যানেজিং কমিটি সভাপতি ও এলাকার সুধীজনসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

০৩ মে, ২০২৩।