চাঁদপুর সদরে ২৮ মাদ্রাসার দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী

এস এম সোহেল
সারাদেশে একযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে চাঁদপুরেও ২০২৩ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ২৮টি মাদ্রাসা থেকে ১০০৯ জন শিক্ষার্থীর মধ্যে ৯২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অকৃতকার্য হয়েছে ৮৭ শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জন করেছে ৪৭ জন শিক্ষার্থী। পাসের হার ৯১.৩৮ ভাগ। এর মধ্যে ৬ শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৭০ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাসের হার শতভাগ।
বিষ্ণুদী ফাযিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৫৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার শতভাগ।
দক্ষিণ দাসদী আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার শতভাগ।
পশ্চিম সকদী আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার শতভাগ।
গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২২ জন পরীক্ষার্থী। পাসের হার শতভাগ।
চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৫জন পরীক্ষার্থী। শতভাগ পাস।
ছোটসুন্দর আল আমিন ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ১৬ জন পরীক্ষার্থী। কৃতকার্য শতভাগ।
মান্দারী ফাযিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এরমধ্যে কৃতকার্য ৫৯, অকৃতকার্য ১ জন।
মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ জন, কৃতকার্য ২২, অকৃতকার্য ৫ জন। পাসের হার ৮১%।
রামপুর আদর্শ আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৪৫ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১ জন, কৃতকার্য ৪৪, অকৃতকার্য ১ জন।
রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২০ জন পরীক্ষার্থী। কৃতকার্য ১৭, অকৃতকার্য ৩ জন।
সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৩ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ জন। এরমধ্যে কৃতকার্য ১৯, অকৃতকার্য ৪ জন।
বালিয়া কাজীর বাজার দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৭ জন পরীক্ষার্থী। কৃতকার্য ২৫, অকৃতকার্য ২ জন।
কেতুয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ১৯ জন পরীক্ষার্থী। কৃতকার্য ১৮, অকৃতকার্য ১জন। পাসের হার ৯৪.৭৪%।
দাসাদী ডিএসআইএস কামিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩৯ জন পরীক্ষার্থী। কৃতকার্য ৩৮, অকৃতকার্য ১ জন, পাসের হার ৯৭.৪৪%।
ওছমানিয়া কামিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৭৫ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১০ জন, কৃতকার্য ৭৪, অকৃতকার্য ১ জন, পাসের হার ৯৮.৬৭%।
দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩১ জন পরীক্ষার্থী। কৃতকার্য ৩০, অকৃতকার্য ১ জন, পাসের হার ৯৬.৭৭%।
বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৫৯ জন পরীক্ষার্থী। কৃতকার্য ৩৭, অকৃতকার্য ২২ জন।
কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩৩ জন পরীক্ষার্থী। কৃতকার্য ৩২, অকৃতকার্য ১ জন। পাসের হার ৯৬.৯৭%।
হোসাইনপুর আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩৯ জন পরীক্ষার্থী। কৃতকার্য ২১, অকৃতকার্য ১৮ জন।
লক্ষীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ জন, কৃতকার্য ২৮, অকৃতকার্য ২ জন। পাসের হার ৯৬.৫৫%।
ফরক্কবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৫২ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এরমধ্যে কৃতকার্য ৫১, অকৃতকার্য ১ জন। পাসের হার ৯৮.৮০%।
আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৩০ জন পরীক্ষার্থী। কৃতকার্য ২৯, অকৃতকার্য ১ জন। পাসের হার ৯৮%।
আল হেরা ওহায়েদিয়া একাডেমী থেকে অংশ নিয়েছে ১৪ জন পরীক্ষার্থী। কৃতকার্য ১১, অকৃতকার্য ৩ জন। পাসের হার ৭৮.৫৭%।
শাহতলী কামিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৫৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। কৃতকার্য ৪৭, অকৃতকার্য ৭ জন। পাসের হার ৮৭.৪০%।
ইশায়াতিল উলুম মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৪১ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। এরমধ্যে কৃতকার্য ৩৯, অকৃতকার্য ২ জন।
মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৫ জন পরীক্ষার্থী। কৃতকার্য ১৬, অকৃতকার্য ৯ জন। পাসের হার ৬৯.৫৭%।
কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ২৫ জন পরীক্ষার্থী। কৃতকার্য ২৪, অকৃতকার্য ১ জন। পাসের হার ৯৮%।

২৯ জুলাই, ২০২৩।